নওগাঁ জেলা সদর থেকে আত্রাই উপজেলায় ঢুকতেই চোখে পড়বে একটি সাইনবোর্ড, যেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ‘শতভাগ বিদ্যুতায়িত উপজেলা’। দেখে আনন্দিত হওয়ার কথা। কিন্তু উপজেলাবাসীদের মনে শান্তি নেই। গরম যখন চরমে উঠে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁইছুঁই করে, তখন বিদ্যুতের পাত্তা থাকে না। শুধু তাই নয়, একটু বৃষ্টি হলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুিবহীন অবস্থায় থাকতে হয়। আকাশে একখণ্ড মেঘ জমলে বিদ্যুত্ চলে যায়। একটু বাতাস হলে বিদ্যুত্ হাওয়া। এর কারণ কী? বিদ্যুত্ অফিসে ফোন করে উত্তর পাওয়া যায়—‘কিছু করার নেই’। প্রশ্ন হচ্ছে, তাদের কাছে উত্তর নেই—তাহলে উত্তর আছে কার কাছে? বিদ্যুত্ বিভ্রাটের এই দুর্ভোগ থেকে মুক্তি চায় সাধারণ মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থী। এ ব্যাপারে আশু ব্যবস্থা নিতে সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রবিউল ফিরোজ
সহঃশিক্ষক,
রাণীনগর উচ্চ বিদ্যালয়, আত্রাই, নওগাঁ