স্কুলশিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বারের নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিম ফারুকীর বিরুদ্ধে বদলি বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ‘আমরা সুবর্ণচরবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশগ্রহণ করেন সুবর্ণচর উপজেলার শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তব্য রাখেন মো. রফিকউল্যাহ্, নুর হোসেন বাবু, নিজামউদ্দিন, মহিমউদ্দিন ও তানভীর মাহমুদ প্রমুখ।