ধর্ষক গ্রেফতার
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ভূরুঙ্গামারীতে শুক্রবার রাতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গুচ্ছ গ্রামের নলেয়া মাঝিপাড়া ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী (১২) ঐ রাতে প্রতিবেশী মামাবাড়িতে তরকারি দিয়ে বাড়ি ফিরছিল। পথে প্রতিবেশী বেলাল উদ্দিন (৪৮) গামছা দিয়ে মেয়েটির মুখ বেঁধে পাটখেতে নিয়ে ধর্ষণ করে। বাড়িতে আসতে দেরি হওয়ায় অনেক খোঁজাখুঁজির পর পাটখেত থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে ধর্ষিতার মা ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করলে গভীর রাতে অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।