মানিকগঞ্জে অস্ত্রসহ ছয় আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে শুক্রবার রাতে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র।

এই চক্র সমপ্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি করে। এ ব্যাপারে সাটুরিয়া থানায় মামলা হয়েছে। এ নিয়ে শনিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ।

সংবাদ সম্মেলেন মানিকগঞ্জ সদর সার্কেল হাফিজুর রহমান জানান, শুক্রবার রাতভর অভিযান চালিয়ে প্রথমে ডাকাত দলের প্রধান সোহেল রানাকে ধামরাই থেকে গ্রেফতার করা হয়। এরপর তার তথ্যের ভিত্তিতে আশুলিয়া, সাভার ও ধামরাইসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. ইমাম হোসেন, আবু সাঈদ, মিরাজ, মামুন ও রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে সদর সার্কেল হাফিজুর রহমান জানান।