আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় শুক্রবার রাতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাদক কেনা-বেচার গোপন খবরে উপজেলার পয়সারহাট ব্রিজের উপর থেকে বরিশাল কোতোয়ালী থানার মজিদপুর গ্রামের মো. শহীদুল ইসলাম ও মো. তরিকুল ইসলাম বখতিয়ারকে গাঁজাসহ এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন। এ ব্যাপারে এসআই দেলোয়ার হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।