ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল শনিবার সকালে ভাণ্ডারিয়া হাসপাতালের ল্যাব অ্যাসিস্ট্যান্ট লিটন মালী (৩২) নামের এক ব্যক্তির পেট থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়। ভাণ্ডারিয়া থানার এ এস আই মো. ফেরদৌস জানান, লিটন মালী পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা থেকে ইয়াবা ট্যাবলেট কিনে ভাণ্ডারিয়ার বাসস্ট্যান্ড সংলগ্ন সরদারপাড়া এলাকায় অবস্থানকালে তাকে আটক করতে গেলে লিটন তার ব্যবহূত মোটরসাইকেল পুলিশের ওই কর্মকর্তার গায়ে উঠিয়ে দিয়ে পালানোর চেষ্টা করলে সহযোগী পুলিশ সদস্যরা লিটনকে আটক করে। এসময় লিটন তার সাথে থাকা পলিথিনে মোরানো ইয়াবা ট্যাবলেট গিলে ফেলে। লিটনকে আটক করে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে লিটনের সহকর্মী হাসপাতালের ওয়ার্ডবয় তুহিন নামের এক ব্যক্তি লিটনকে কেন হ্যান্ডকাপ দেয়া হয়েছে, এ এস আই ফেরদৌসকে চার্জ করে। পরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জহিরুল আলম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লিটন দাবি করে তার কাছে কোনো ইয়াবা ট্যাবলেট নেই। এ সময় পুলিশের জোর দাবির প্রেক্ষিতে লিটনের পেট ওয়াস করে আট পিস ইয়াবার মধ্যে সাত পিস ইয়াবা পলিথিনে মোরানো অবস্থায় বের করে এবং এক পিস গলে যায়। এবিষয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান জানান, এস আই (উপ-পরিদর্শক) মো. শামসুউদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।