ছবিতে মানুষ ও প্রকৃতি

ইত্তেফাক রিপোর্ট

সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গনে শুরু হয়েছে শিল্পী ফারজানা রহমান ববির একক চিত্র প্রদর্শনী। ক্যানভাসে উঠে এসেছে মানুষ ও প্রকৃতি। শিল্পীর ভাবনা জুড়েই মানুষ ও প্রকৃতি। তাই তার ক্যানভাসে মানুষ ও প্রকৃতি আলাদা কিছু নয়। বরং যেন একে অপরের পরিপূরক। সেসবের বহিঃপ্রকাশই উঠে এসেছে ক্যানভাসে। শুক্রবার সন্ধ্যায় ‘মাটির মায়া’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন দেশের বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন শিল্পী জাভেদ জলিল। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন।

ফারজানা রহমান ববির এটা প্রথম একক চিত্র প্রদর্শনী। তিনি মূলত একজন প্রিন্ট মেকার হলেও এই প্রদর্শনীতে বেশকিছু মিশ্র মাধ্যমের কাজ রয়েছে। প্রথম একক প্রদর্শনী হলেও এর আগে, ফারজানা দেশে বিদেশে গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। প্রদর্শনীতে ৭৩টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৮ জুলাই পর্যন্ত।

 

 

                —শামসুদ্দিন আহমেদ চারু