আসন্ন ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে হোমনা উপজেলায় চেয়ারম্যান পদের তিন প্রার্থী বর্তমান চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল এবং সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ।
তাদের তিনজনের মনোনয়নপত্রই যাচাই-বাছাইয়ে বৈধ হয়েছে। মনোনয়ন বৈধ হওয়া এই তিন প্রার্থী জানান তারা তিনজনই আনারস প্রতীক পেতে চান।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা জানান, প্রার্থীরা যেহেতু সবাই এক প্রতীক চেয়েছেন, প্রথমে তাদেরকে সমঝোতার প্রস্তাব দেওয়া হবে। যদি সমঝোতায় না হয়, সেক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
রোববার (১২ মে) জেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বৈধ হয়।