বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়া শহরের শহরদীঘি পশ্চিমপাড়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আলী হাসান নামে এক যুবক খুন হয়েছে। নিহত আলী হাসান বগুড়া শহরের মালগ্রাম পশ্চিমপাড়া এলাকার জিন্নাহর ছেলে।

মঙ্গলবার (১৪ মে) বিকালে এই ঘটনা ঘটে। পেশায় ট্রাকচালকের সহকারী এবং বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম রকি হত্যা মামলার আসামি ছিল আলী হাসান। 

নিহতের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে আলী হাসানের বন্ধু সবুজ সওদাগর তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেছে। 

একই এলাকার বাসিন্দা অভিযুক্ত সবুজ সওদাগর বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি। তার বিরুদ্ধেও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
 
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, ছুরিকাঘাতে আলী হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সবুজ পলাতক রয়েছে। আমরা তাকে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছি।