হারিয়ে যাওয়া শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ

রহিমা তেলি নামে হারিয়ে যাওয়া একটি শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ। সে বর্তমানে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। রহিমার বয়স ৮ বছর। তার গায়ের রং ফর্সা ও উচ্চতা ৩ ফুট ১১ ইঞ্চি।

শুক্রবার রাজধানীর বাড্ডা থানা এলাকায় তাকে খুঁজে পায় স্থানীয় লোকজন। সে তার বাবার নাম-সোহেল ও মাতার নাম-তাছরুর বলে জানায়। বাড়ি বরিশালের ভোলা জেলায়। আরো জানায়, সে রাজধানীর মিরপুরের কোনো এক মাদ্রাসার ছাত্রী। কিন্তু মাদ্রাসার নাম বলতে পারে না। বাড্ডা থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রেখে যায়। ঐদিন বাড্ডা থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়।

শিশু রহিমা তেলির কোনো স্বজনের সন্ধান পেলে বা কোনো ঠিকানা জানা থাকলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসার- মোবাইল নম্বর- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএন্ডটি ফোন নম্বর- ২৯১১০৮৫।