ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় নৌ থানার পুলিশ গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় এমভি কর্ণফুলী-৯ লঞ্চ থেকে দুই নারী মলমপার্টিসহ চারজনকে আটক করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূইয়া জানান, বোরহান উদ্দিন থানার ব্যবসায়ী নজরুল ইসলাম (৩৫) ভোলা থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানে শুক্রবার কর্ণফুলী লঞ্চে ঢাকা আশার পথে বুড়িগঙ্গা নদীতে লঞ্চটি পৌঁছলে মলমপার্টির সদস্য আয়শা খাতুন (২১) ও সোনালী তালুকদার (১৭) ব্যবসায়ী নজরুলের পিছু নেয়।
এক পর্যায় ঐ দুই নারী মলমপার্টি ভিকটিম নজরুলের চোখে ও নাকে বিষাক্ত মলম লাগিয়ে তার কাছ থেকে একলাখ ৪৭ হাজার টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয়।
এ সময় নজরুলের চিত্কারে অন্য যাত্রীরা ঐ দুই নারী মলমপার্টিকে আটক করে।
পরে লঞ্চ স্টাফরা নৌ থানায় ফোন দিয়ে ঘটনাটি জানালে ওসি রেজাউল করিম ভূইয়া নারী মলমপার্টিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্যমতে গাফ্ফার (২৬) ও মোক্তার (২৭) নামে দুই মলমপার্টিকে খুয়া যাওয়া টাকা উদ্ধারসহ ঐ চার মলমপার্টিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী নজরুল বাদি হয়ে শনিবার দুপুরে থানায় মামলা করেছে। ওসি শাহ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।