অবৈধ অভিবাসী তাড়ানোর অভিযান শিগগিরই : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই অবৈধ অভিবাসী তাড়ানোর অভিযান শুরু হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এই তথ্য জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তিনি অভিযানের নির্দিষ্ট তারিখ বলেননি। অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসী ইস্যুকে তিনি ব্যবহার করতে পারেন। গত মাসে অভিযানের কথা বললেও তা স্থগিত করেন। কারণ অভিযানের তারিখ ফাঁস হয়ে যায়। তবে গত সোমবার তিনি জানান, ৪ জুলাইয়ের পর যে কোনো সময় অভিযান শুরু হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা শিগগিরই শুরু হবে। তবে আমি এটাকে অভিযান বলছি না। আমরা অভিবাসী তাড়ানোর চেষ্টা করছি যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এসেছেন’। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিভাগ গত মাসে জানিয়েছিল, সম্প্রতি অবৈধভাবে এসেছেন এমন অভিবাসীদের তাড়ানো হবে যাতে অবৈধভাবে আসা কমে যায়। - রয়টার্স