স্লোভেনিয়ায় মেলানিয়ার ভাস্কর্য নিয়ে বিতর্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার জন্মশহর সেভনিসাতে তাঁর অদ্ভুত একটি ভাস্কর্য নির্মান করেছেন ব্র্যাড ডাউনি নামের একজন শিল্পী। তবে এটি ভাস্কর্য না কাকতাড়ুয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে মেলানিয়ার এই অদ্ভূত ভাস্কর্যটি আলোচনার খোরাক হয়ে উঠেছে। শুক্রবার বাস্তবাকৃতির ভাস্কর্যটি সেভনিসার বাইরে উদ্বোধন করা হয়। কাঠের তৈরি ভাস্কর্যটির গায়ে পরানো হয়েছে নীল রঙের কোট। সাভা নদীর দিকে মুখ করে দাঁড় করানো ভাস্কর্যটির একটি হাত আকাশের দিকে তুলে ধরা হয়েছে যেন ভক্ত-সমর্থকদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন মেলানিয়া। প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নিকা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ভাস্কর্যটি যদি প্যারডি হিসেবে হয়, তাহলে শিল্পী এখানে স্বার্থক। আমরা সেভনেসিয়াবাসী এটি দেখে কেবল হাসতে পারি এবং একই সময় তাদের (ট্রাম্প ও তাঁর স্ত্রীর) সর্বনাশা খ্যাতি দেখে মাথায় হাত দিতে পারি। - বিবিসি