পালিয়ে যাওয়া স্ত্রীর বিরুদ্ধে দুবাই শাসকের মামলা

বিপুল পরিমাণ অর্থ নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যাওয়া স্ত্রী প্রিন্সেস হায়ার বিরুদ্ধে লন্ডনের পারিবারিক আদালতে মামলা করেছেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। আগামী ৩০ ও ৩১ জুলাই মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানির দিন উপস্থিত থাকবেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। লন্ডনের প্রখ্যাত আইনি পরামর্শ প্রতিষ্ঠান লেডি হেলেন ওয়ার্ড অব স্টুয়ার্টস তাঁর পক্ষে আদালতে লড়বে। তবে মামলার বাদী-বিবাদী এ সম্পর্কে কিছু বলেননি। সমপ্রতি দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের ষষ্ঠতম স্ত্রী প্রিন্সেস হায়া বিন্তে আল হুসেইন প্রায় ৩৩২ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর বোন প্রিন্সেস হায়া পালানোর পর দুবাই শাসকের কাছে বিবাহ বিচ্ছেদের নোটিশও পাঠান। এদিকে জর্ডানের রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া জানিয়েছে, দুবাই শাসকের পারিবারিক গোপনীয় বিষয় জেনে যাওয়ায় প্রিন্সেস হায়া প্রাণ হারানোর শঙ্কায়। ৬৯ বছর বয়সী ধনকুবের দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীও তিনি। -এএফপি