বাস্কেটবলে সুমাইয়ার স্বপ্ন

ছোটবেলা থেকে স্বপ্ন খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরার। চাঁদপুর সদর উপজেলার মৈশাদী এলাকায় শাহাদাত হোসেন  ও রুবি বেগম দম্পতির মেয়ে সুমাইয়ার কথা বলছি। তিনি একজন বাস্কেটবল খেলোয়াড়।

২০১৯ সাল থেকে শিক্ষক খান জাহিদের তত্ত্বাবধানে বাস্কেটবল খেলার নিয়মিত চর্চা শুরু করেন সুমাইয়া। বর্তমানে তিনি বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২০২২ সালে ঢাকার গাজীপুরে বাস্কেটবল খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ ভূষিত হওয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে বাংলাদেশ থেকে বাস্কেটবল স্পোর্টস ভিজিটর প্রোগ্রাম-২০২৪-এর আওতায় দেশি বলার্সের ব্যবস্থাপনায় বাস্কেটবল খেলার উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য আমেরিকায় যাওয়ার জন্য চূড়ান্ত নির্বাচিত হয়েছেন সুমাইয়া।

সুমাইয়া বলেন, ‘আমি বিশ্ব দরবারে বাস্কেটবল খেলার মধ্য দিয়ে দেশকে তুলে ধরতে চাই। আমার এই সাফল্যে আমি, পরিবার, শিক্ষা-প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।