রাজধানীর দক্ষিণখানে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে। ষষ্ঠ শ্রেণির ছাত্রের নাম জুয়েল রানা। আহত স্কুলছাত্রী এবং জুয়েল রানা খালাত ভাই-বোন। ছাত্রী উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থ। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই স্কুল ছাত্রী উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। আর তার খালাত ভাই জুয়েল নবাব হাবিবুল্লাহ স্কুলের শিক্ষার্থী। মেয়েটি বাবা মায়ের সঙ্গে দক্ষিণখানের দেওয়ান সিটি এলাকায় থাকে। ছেলেটি থাকে একই থানার জয়নাল মার্কেট এলাকায়। গতকাল দুপুরে মেয়েটিকে বাসায় রেখে তার মা জুয়েলের অসুন্থ মাকে দেখতে যান। পরে তিনি জুয়েলকে দিয়ে মেয়েটির জন্য দুপুরে খাবার বাসায় পাঠিয়েছিলেন। বাসায় একা পেয়ে তার গলা ও মুখে ছুরিকাঘাত করে জুয়েল।
দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, এ ঘটনায় রাত ১২টা পর্যন্ত থানায় মামলা হয়নি। মেয়েটি হাসপাতালে ভর্তি। কী কারণে তাকে তারই খালাতো ভাই বাসায় একা পেয়ে ছুরিকাঘাত করেছে তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ওসি।