ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি বলেছে, আগামী ১১ ডিসেম্বর পার্লামেন্টে ব্রেক্সিট ভোটে যদি প্রধানমন্ত্রী থেরেসা মে হেরে যান তাহলে তারা তার বিরুদ্ধে অনাস্থা ভোট আনা হবে। লেবার পার্টির ব্রেক্সিট বিষয়ক মুখপাত্র জানিয়েছেন, দুই বছর ধরে সমঝোতার পরও যদি প্রধানমন্ত্রী থেরেসা মে পার্লামেন্টে ভোটাভুটিতে হেরে যান তাহলে আর কিছুই করার থাকবে না। তার বিরুদ্ধে অনাস্থা ভোট অনিবার্য হয়ে পড়বে। - দ্য সিডনি মর্নিং হেরাল্ড