গ্রীষ্মকালে চলছে ইতালিয়ান খাবারের ভান্ডার। প্রতি শুক্রবার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ওয়াটার গার্ডেন ব্রাসেরি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হচ্ছে ‘ইতালিয়ান এক্সট্রাভাগান্জা’। বিশেষ এই ইতালিয়ান ডিনার বুফে চলবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত।
ইতালি শুধু বহুবিচিত্র সংস্কৃতির জন্যই বিখ্যাত নয়। দেশটির বিশেষ আকর্ষণ হলো খাবারের বিভিন্ন স্বাদ। তুস্কানি, সিসিলি ও লোম্বার্ডির মতো বিভিন্ন অঞ্চলে রয়েছে ইতালির বিখ্যাত খাবারগুলো। এই অঞ্চলগুলোর আসল স্বাদ তুলে ধরেছে রেডিসন ব্লু ঢাকার ‘ইতালিয়ান এক্সট্রাভাগান্জা’ ডিনার বুফেতে।
শুধু তাই নয়! ‘ইতালিয়ান এক্সট্রাভাগান্জা’ অতিথিদের জন্য রয়েছে আকর্ষণীয় র্যাফল ড্র। প্রথম পুরস্কারে আছে রেডিসন ব্লু ঢাকায় দুজনের জন্য এক রাত থাকার সুযোগ। দ্বিতীয় পুরস্কার দুজনের জন্য হোটেলটির ওয়াটার গার্ডেন ব্রাসেরিতে বুফে ডিনারের কুপন ও তৃতীয় পুরস্কার হোটেলটিতে এক ঘণ্টার স্পা ট্রিটমেন্ট। —প্রেস বিজ্ঞপ্তি