১০.৫ শতাংশ হারে মিলবে গৃহঋণ
বিপ্রপার্টি ডটকম লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি একটি সমঝোতা চুক্তি নবায়ন করেছে। চুক্তি অনুযায়ী, বিপ্রপার্টি ডটকম তাদের গ্রাহকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ১০.৫ শতাংশ সুদে গৃহঋণ পাওয়ার সুযোগ করে দেবে। এক্ষেত্রে ১ শতাংশ প্রসেসিং ফি দিতে হবে। তাদের যৌথ এই সেবাটি চলবে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত। সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিপ্রপার্টি ডটকম লিমিটেডের সিইও মার্ক নসওয়ার্দি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব ক্লায়েন্ট অ্যাকুইজিশন অ্যান্ড রিলেশনশিপ লুত্ফুল হাবিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে সই করেন। —প্রেস বিজ্ঞপ্তি