শুরু হলো সিঙ্গারের ‘ঈদ ফ্রিজ ফিভার’ ক্যাম্পেইন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ‘সিঙ্গার ঈদ ফ্রিজ ফিভার’ ক্যাম্পেইন চালু করেছে কনজ্যুমার ইলেকট্রনিকস এবং হোম অ্যাপলায়েন্স কোম্পানি সিঙ্গার বাংলাদেশ। এ ক্যাম্পেইনে দেশজুড়ে ক্রেতাসাধারণ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ১০০% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। ক্রেতাসাধারণ সিঙ্গার থেকে রেফ্রিজারেটর ও ফ্রিজার ক্রয়ে নিশ্চিত ২০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এছাড়াও সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা নিজেদের ব্যবহূত পুরান রেফ্রিজারেটর পালটে নিয়ে পেতে পারেন আকর্ষণীয় ডিসকাউন্ট। আগ্রহী ক্রেতাগণ মাত্র ৪ হাজার ৫০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে রেফ্রিজারেটর ক্রয় করতে পারবেন। সিঙ্গার ক্রেতাদের জন্য দিচ্ছে ০% ইন্টারেস্টে ছয় মাস পর্যন্ত নগদ মূল্য পরিশোধ এবং সহজ কিস্তি সুবিধা। উল্লেখ্য, ঈদুল আজহার দিন পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। বিস্তারিত জানতে সিঙ্গার কল সেন্টার ১৬৪৮২ নম্বরে ও www.singerbd.com ভিজিট করে জানা যাবে। —প্রেস বিজ্ঞপ্তি