সম্প্রতি অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৪৫তম সভায় আকরাম হোসেন (হুমায়ুন) ও মোহাম্মদ সেলিমকে ভাইস চেয়ারম্যান এবং শহীদুল আহ্সানকে নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। আকরাম হোসেন (হুমায়ুন) ফারস্ গ্রুপ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি আবাসন ব্যবসার সাথে সম্পৃক্ত। মোহাম্মদ সেলিম সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেড-এর চেয়ারম্যান। তিনি বস্ত্র ব্যবসার সাথে সম্পৃক্ত। নির্বাহী কমিটির চেয়ারম্যান শহীদুল আহ্সান আইপে সিস্টেম লিমিটেড, আহ্সান গ্রুপ ও প্রিয় ডট কম-এর চেয়ারম্যান। এছাড়া তিনি সংবাদভিত্তিক টেলিভিশন ডিবিসি’র ব্যবস্থাপনা পরিচালক ও ডেইলি অবজারভার পত্রিকার পরিচালক। শহীদুল আহ্সান ন্যাশনাল ক্রেডিট রেটিংস লি. ও স্বদেশ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি.-এরও পরিচালক। -প্রেস বিজ্ঞপ্তি