মোহনগঞ্জে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সেমিনার

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

মোহনগঞ্জে মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সেমিনার শনিবার উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব আতিকুল হক। প্রধান অতিথি ছিলেন জন প্রশাসন মন্ত্রণাললের উপ সচিব মাহবুব হাসান শাহীন। ইউএনও মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, এসিল্যান্ড নাজনীন সুলতানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল, আব্দুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আব্দুল লতিফ প্রমুখ।