কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ট্রাকভর্তি ৬ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ পাচারকালে উদ্ধার করা হয়েছে। বন বিভাগের একটি দল ট্রাকটিকে ধাওয়া করে শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার চাষাড়া এলাকা থেকে জব্দ করে। এ সময় চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে যায়।
সামাজিক বন বিভাগ কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, ৩শ’ ঘনফুট অবৈধ সেগুন কাঠ বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত কাঠের মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে।