মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ওহাব আলীকে ১২ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। রায় হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া থেকে তাকে শনিবার গ্রেফতার করা হয়। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, ২০০১ সালে মিঠাপুকুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ওহাব আলী। তিনি উপজেলার কাফ্রিখাল এলাকার বাসিন্দা। দীর্ঘ সাত বছর মামলার কার্যক্রম চলার পর ২০০৭ সালে আদালত তাকে যাবজ্জীবন সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা করে। রায়ের পর থেকে আসামি ওহাব আলী আত্মগোপনে ছিলেন।