তাহিরপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে তিন কেজি গাঁজাসহ লিটন মিয়া (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত লিটন মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লালাঘাট গ্রামের আব্দুল মন্নাফের ছেলে। তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান  জানান, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা করেছেন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আবু মোছা।

তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলায় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের সালিম উদ্দিনের মেয়ে রিপ্তা বেগম (২৫)। রবিবার সকাল ১১টার দিকে সালিম উদ্দিনের নিজ বাড়ির বারান্দা থেকে নিহত রিপ্তা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ। তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।