ডাক্তারসহ দুইজন জেলহাজতে

ভুল চিকিত্সায় ছাত্রীর মৃত্যু

বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মরিয়ম সুলতানা মুন্নীকে (২০) ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় একজন ডাক্তার ও নার্সকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার ড. তপন কুমার মণ্ডল এবং নার্স কুহেলিকা গোপালগঞ্জ সদর আমলি আদালতের বিচারক মো. হুমায়ুন কবীরের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২০ মে গোপালগঞ্জের জেনারেল হাসপাতালে নার্সের ভুল ইনজেকশনের কারণে অজ্ঞান হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয়।