সংবাদ সংক্ষেপ

সাতক্ষীরায় ভ্যানের ব্যাটারি বিস্ফোরণ

সাতক্ষীরা প্রতিনিধি ভ্যানের ব্যাটারি বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাতে বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাঠি গ্রামের শেখ আলাউদ্দীনের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

যুবলীগ নেতা মনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি যুবলীগ নেতা মো: ইউসুফ মনির হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার জেলা শহরে মানববন্ধন হয়। সৈয়দ আশরাফুল ইসলাম চত্বর সংলগ্ন সড়কে ‘কিশোরগঞ্জবাসী’র ব্যানারে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মাহমুদ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন ইদু প্রমুখ।

সদরপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সদরপুর (ফরিদপুর) সংবাাদদাতা  নবাগত জেলা প্রশাসক অতুল সরকারকে রবিবার বীর মুক্তিযোদ্ধা,  প্রশাসনিক কর্মকর্তা,  জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধী সমাজ পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরন করেন নেওয়া হয়। উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা নির্বাহী কমৃকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক প্রাধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মূখোপাধ্যয় প্রমুখ।

অধিকার বঞ্চিত ঈশ্বরদীর রেশম বীজাগার

শ্রমিক হয়রানির প্রতিবাদ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদী রেশম বীজাগারের শ্রমিকদের হয়রানি ও ন্যায্য অধিকার না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিকরা। রবিবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী রেশম বীজাগার শ্রমিক ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন। শ্রমিকরা এসময় তিন দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, তাদের সাথে আলোচনা করে দাবি না মানলে রাজশাহীর ৫টি রেশম বীজাগারের অধীনে কোনটিতেই শ্রমিকরা কাজ করবে না। সবাই কর্মবিরতি পালন করবে।

 

 

০