মৃত্যুবার্ষিকীর বিরিয়ানি খেয়ে ৩২ জন হাসপাতালে!

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে মৃত্যুবার্ষিকীর বিরিয়ানি (তবারক) খেয়ে ৬০ নারী পুরুষ শিশু অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৩২ জনকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বাদ জুমা দোয়া খায়ের শেষে এই তবারক বিতরণ করা হয়। তবারক খাওয়া লোকজন পরদিন থেকে একে একে অসুস্থ হতে শুরু করে।

এলাকাবাসী জানায়, দুর্গাহাটা গ্রামের আলেম প্রধানের স্ত্রী বুলি বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার ছেলে বুলু প্রধান শুক্রবার বাড়িতে দোয়া খায়ের অনুষ্ঠানের আয়োজন করেন। এতে গ্রামের ও প্রতিবেশীরা অংশগ্রহণ করেন। তবারক হিসেবে প্যাকেট বিরিয়ানি দেওয়া হয়। এগুলো খেয়ে বিষক্রিয়ায় আক্রান্তরা জ্বর, বমি, পাতলা পায়খানা করতে থাকে। কেউ প্রাথমিক চিকিত্সা নিলেও শনিবার বিকালে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জনকে ভর্তি করা হয়। গতকাল ভর্তি করা হয় আরো ৪ জনকে। গুরুতর অসুস্থ হওয়ায় ৫ জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।