ঈদের আগের রাত ১০টা পর্যন্ত যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার দুই সিটি, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং নাটোরের সিংড়া পশুর হাটসংলগ্ন ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। 

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন ও সিংড়া পৌরসভা, নাটোরের কোরবানির পশুর হাটের (স্থায়ী ও অস্থায়ী) পার্শ্ববর্তী ব্যাংক শাখা, উপশাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে বিশেষ ব্যবস্থায় ঈদুল আজহার আগের দিন সকাল ১০টা থেকে রাত ১০ পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বলা হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন করতে বলা হয়েছে।