গ্রাফিক ডিজাইনার পদে কর্মী নিবে ওয়ালটন ইলেকট্রিক সলিউশন। সম্প্রতি প্রতিষ্ঠানটি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও পাবেন মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), টি/এ, বছরে ২টি উৎসব বোনাসসহ চিকিৎসা ভাতা। পদ সংখ্যা ১টি।
এই পদে আবেদন করতে পারবেন ২৮-৩০ বছরের নারী-পুরুষ। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১১ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ফাইন আর্ট বিভাগ থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। পাশাপাশি গ্রাফিক ডিজাইনে দক্ষ হতে হবে ও অ্যাডোব ক্রিয়েটিভ স্যুট (আফটার ইফেক্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর) সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। এছাড়াও থ্রিডি মডেল ও অ্যানিমেশন তৈরির কাজ জানতে হবে।
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা লাগবে ৪ থেকে ৬ বছর। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন এই লিংকে: https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1262235&fcatId=-1&ln=1