আমেরিকার অভিযোগ প্রত্যাখান তালেবানের

আমেরিকার দাবি, ইরান আফগানিস্তানে তালেবানদের জন্য সমরাস্ত্র পাঠিয়েছে। আমেরিকার এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে তালেবান। 

তালেবান জানায়, বিশ্বকে ধোঁকা দিতে আমেরিকা এসব অভিযোগ এনেছে আমেরিকা।

তালেবানের মুখপাত্র কারি মোহাম্মদ আহমাদি বলেন, 'ইরানের কাছ থেকে আফগানিস্তান কোন ধরণের অস্ত্র পায়নি।'

তিনি আরো বলেন, আমেরিকা নিজেদের ব্যর্থতা ঢাকতে এ মিথ্যে অভিযোগ করছে। 

এছাড়া এই মুখপাত্র আমেরিকাকে তাদের আফগান যুদ্ধে ব্যর্থতার দায় স্বীকার করে নিতে বলেন।  

শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক দাবি করেন, ইরান তালেবানদের সমরাস্ত্র পাঠায়। বিভিন্ন হামলায় আসব অস্ত্র ব্যবহার করে বলে হুকের দাবি। 

অন্যদিকে হুকের এই দাবিকে তালেবানের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়। 

ইত্তেফাক/এসআর