প্রবাসের মাটিতে বাঙ্গালী সংস্কৃতি চর্চা এবং শিল্প ও সাহিত্যকে বহুমুখী সংস্কৃতির মাঝে পরিচয় করার লক্ষে সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে থিসেল শাপলা কালচারাল গ্রুপ।
প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে নিজস্ব সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং সম্ভবনাময় কবি, সাহিত্যকি, সাংবাদিক, শিল্পীদের উৎসাহ প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় স্বনামধন্য গুণী শিল্পী জনিকে সম্মাননা ক্রেস্ট প্রদানের লক্ষে এডিনবার্গের একটি অভিজাত রেস্তরায় মঙ্গলবার (১১ জুন) অনুষ্ঠিত হয় সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যার।
সৈয়দ আনোয়ারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফকরুল ইসলাম।
প্রধান অতিথি স্কটল্যান্ডের পার্লামেন্ট সদস্য ফয়সাল চৌধুরী, সংগঠনের চেয়ার পারসন শাহনূর চৌধুরী, বিশেষ অতিথি জাকির খান,ইয়াহিয়া খান, খসরু খান, আহমেদ আলি। অনুষ্ঠানে বক্তব্য দেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তন্মধ্যে, আলমগীর কবির, সায়েম, মোয়াজ্জেম হোসেন, তুহিন মাহামুদ প্রমূখ।
অনুষ্ঠানকে সূরের মূর্ছনায় প্রাণবন্ত করে তোলেন সংগীত শিল্পী জনি, রবিন হোসেন, সুমন, অভি ও ইলমান। সংগীত শিল্পী জনির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ফয়সাল চৌধুরী (এমবিই এম এসপি)এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।