রাজধানীর শ্যামপুর পশ্চিম ধোলাইপাড়ের একটি স্বর্ণের দোকানে মনির (২৭) নামের কর্মচারীকে শ্বাস রোধে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, পশ্চিম ধোলাইপাড় যুক্তিবাদী গলির একটি স্বর্ণের দোকানের কর্মচারী মনির। বিকেল সাড়ে ৫টার দিকে দোকান মালিক দোকানে গিয়ে দেখেন দোকানের সাটার বাইরে থেকে তালাবদ্ধ। এরপর দোকান খুলে ভিতরে ঢুকে দেখেন মনির মৃত অবস্থায় পড়ে আছে। পরে তিনি পুলিশে খবর দেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যু
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে দোকানের ভিতর তাকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ইত্তেফাক/নূহু