ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে গতকাল রাজধানীর প্রগতি সরণির কুড়িল বিশ্বরোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে স্থাপিত প্রায় ২০০টি অস্থায়ী দোকান, ছাউনি, সাইনবোর্ড, দোকানের বর্ধিত অংশ, গেট, সিঁড়ি ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদকৃত প্রায় ২০ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তাছাড়া ডিএনসিসির ড্রেনের স্লাবগুলোকে ফুটপাতে গাড়ি তোলার র?্যাম্প হিসেবে ব্যবহারের জন্য স্থানচ্যুত করার অপরাধে ৩টি শো-রুমের প্রত্যেকটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।