ঈদে হালকা সাজেই স্নিগ্ধ থাকুন

দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বের ব্যস্ততায় কাটছে সময়। আর যেহেতু  আবহাওয়াও বেশ তপ্ত তাই ঈদের সাজটা কেমন হবে তা নিয়েও অনেকেই ভাবছেন নিশ্চই। এই ভাপসা গরমে অবশ্যই সাজগোজ করতে হবে একটু ভেবে চিন্তে। 

প্রচন্ড এই গরমে ঈদে কিভাবে সাজলে নিজেকে স্নিগ্ধ ও সুন্দর দেখাবে সে সম্পর্কে আলোচনা করেছেন মারমেইড বিউটিজ এর এক্সপার্ট তানজুম লাকি। তিনি বলেন গরমে আরামদায়ক ও সিম্পল সাজেই ঈদের দিনটি উৎযাপন করুন। সাধারনত ঈদের দিনের সাজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: সকালের সাজ, দুপুরের সাজ ও রাতের সাজ।

5

ঈদের দিন সবাই সাধারণত ভোরবেলায়ই ঘুম থেকে ওঠে। তখন গরম কম থাকে। এ সময় অবশ্যই কিছুটা আরামদায়ক পোশাক পরতে হবে। সুতি কিংবা যেকোনো নরম কাপড় হলে ভালো হয়। থ্রি-পিস, কুর্তি কিংবা আরামদায়ক কোনো শাড়ি পরা যেতে পারে। আর সকালের সাজটাও সকালের মতো স্নিগ্ধ সুন্দর হতে হবে। খুব বেশি জমকালো সাজও নয়, আবার একদম হালকা সাজও নয়। 

গরমের দিন ঈদ হওয়ার কারণে দুপুরের আবহাওয়া সবচেয়ে বেশি উত্তপ্ত থাকবে, তাই হালকা পোশাক পরতে হবে। যেসব রঙের পোশাকে গরম কম লাগে, সেসব রঙের পোশাক পরলে ভাল। সাজতেও হবে হালকাভাবে।

রাতের বেলা হালকা গরম থাকলেও রোদের ঝামেলা নেই। তাই ঈদ উৎসবে রাতের সাজটা সবচেয়ে বেশি আকর্ষণীয় কিংবা জমকালো করা যেতে পারে। ভারী কোনো পোশাক পরা যেতে পারে। যেমন গর্জিয়াস শাড়ি কিংবা অন্য যেকোনো ভারী কাজের পোশাক। 

চলুন দেখে নিই ঈদের তিনবেলায় সাজ কেমন হতে পারে:

7

মুখের সাজ
প্রথমেই মুখ ভালোভাবে পরিষ্কার করে পছন্দের ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন অ্যাপ্লাই করুন। সকালে ফাউন্ডেশন এড়িয়ে যেতে পারেন, কারণ এতে বেইজ মেকআপ অনেকটা ভারী হয়ে যায়। তাই বিবি ক্রিম বেছে নিতে পারেন। স্পট আর ডার্ক সার্কেলে কনসিলার অ্যাপ্লাই করে ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে ভালোমতো ব্লেন্ড করে নিন। নরমাল পাউডার বা কমপ্যাক্ট পাউডারের সাহায্যে সেট করে নিন। মভ বা রোজি টোনের ব্লাশ অ্যাপ্লাই করুন। দিনের বেলা ভারী কনট্যুরিং এড়িয়ে চলাই ভালো। মেকআপ লং টাইম ইনট্যাক্ট রাখতে সেটিং স্প্রে ইউজ করুন। লিপস্টিক হিসেবে পছন্দের যেকোনো ন্যুড কালার বা পিংকিশ টোনের লিপ কালার অ্যাপ্লাই করতে পারেন। তবে গরমের দিনে ম্যাট লিকুইড লিপস্টিক ব্যবহার করাই ভালো।

চোখের সাজ
শুরুতেই আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো ফিল ইন করে নিন। আইব্রো ডিফাইন করলে আপনার ফেইস দেখতে অনেকটা আপ লিফটেড লাগবে। ব্রাউন টোনের ম্যাট আইশ্যাডো নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিন। সিম্পল কাটক্রিস আইলুকও করতে পারেন ড্রেসের সঙ্গে ম্যাচ করে। তবে দিনের বেলায় সাজ যতটা ন্যাচারাল রাখা যায়, ততই ভালো।

তবে আইলাইনার দিতে চাইলে ওয়াটারলাইন বরাবর চিকন করে লাইন করে নিন। যারা আইলাইনার অ্যাপ্লাই করতে চান না তারা চোখের নিচে কাজল দিতে পারেন। পারফেক্ট আইলুক ক্রিয়েট করতে মাশকারা অ্যাপ্লাই করা একদম ম্যান্ডেটরি। যদি ভলিউমিনাস মাশকারা অ্যাপ্লাই করেন, তাহলেই দেখতে পাবেন চোখ দুটো দেখতে বেশ সুন্দর লাগছে।

6

গয়না 
বড় ঝুমকা কিংবা লম্বা দুলগুলো এড়িয়ে যেতে পারেন। তবে অনেকেই লম্বা কানের দুল পছন্দ করেন। আবার সিলভার বা গোল্ডেন কালারের ছোট ঝুমকা পরলেও খুব সুন্দর মানিয়ে যাবে। ভারী নেকপিস বা মালা না পরে আউটফিটের সঙ্গে ম্যাচ করে চিকন চেইনের সাথে ছোট একটা পেনডেন্ট পরুন। আঙুলে আংটি পরতে পারেন। ব্রেসলেট পরলেও এলিগেন্ট দেখাবে।

চুল 
যাদের চুল ছোট, তারা ঈদের দিন সকালে চুল সামনে থেকে টুইস্ট করে ছেড়ে রাখতে পারেন। আর যাদের চুল মিডিয়াম ও লম্বা, তারা পাঞ্চ ক্লিপের সাহায্যে পনিটেইল করতে পারেন। আবার মেসি হেয়ার বান করলেও কিন্তু দেখতে খুবই এলিগেন্ট লাগবে। চুল লম্বা হলে নিচের দিকে কার্ল করে নিতে পারেন, সামনে বেণি বা টুইস্ট করতে ববিপিন দিয়ে সিকিউর করে নিতে পারেন। তবে যে হেয়ার স্টাইলই করুন না কেন, নিজের কমফোর্টকে প্রাধান্য দিন।

সারাদিন বাইরে ঘোরার পরিকল্পনা থাকলে  অবশ্যই মেকআপের ধারপাশেও যাওয়া উচিত নয়। এর ফলে মেকআপ গলে যাবে, ত্বকের ছিদ্র বন্ধ হয়ে বাড়বে ব্রণের উৎপাত। সারা বছর ত্বকের যত্ন নিন, তাতে ত্রিধার মতো বিনা মেকআপেও ঝলমল করবেন।