চট্টগ্রামে বজ্রপাতে কলেজশিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) আনুমানিক রাত ১২টার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. সজীব উদ্দিন (২১)। তিনি বাহারছড়া ইউনিয়নের মো. ফজল কাদেরের ছেলে। সজীব চট্টগ্রামস্থ আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের ইন্টারের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে এবার ঈদুল আযহার ছুটিতে বাড়িতে এসেছেন। 

ফজল কাদের ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বাঁশখালীতে ধমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি থেমে গেলে বাড়ি ফেরার জন্য মাইজপাড়াস্থ স্থানীয় দোকান থেকে বেরিয়ে পরে। আসার পথে হঠাৎ বজ্রপাত হলে বাড়িতে প্রবেশের এক মিনিটেরও কম দূরত্বের পথে সে আহত হয়ে রাস্তায় পড়ে যায়। এতে পরনের পোশাক পুড়ে গিয়ে তার বুকে আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থল থেকেই তাকে উদ্ধার করে গুনাগরি মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।