ভাষা, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের মানুষের সংযোগ গড়ে তুলতে কাজ করে দ্য ব্রিটিশ কাউন্সিল। সংস্থাটির বাংলাদেশ অফিসের জন্য ‘অ্যাকাডেমিক ম্যানেজার’ পদে জনবল খোঁজা হচ্ছে।
চুক্তিভিত্তিক এ চাকরিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি। এছাড়াও কাজে অভিজ্ঞতা থাকতে হবে ২ বছরের। নারী-পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তবে বয়স নির্ধারিত নয়।
শিক্ষাপ্রদান সংশ্লিষ্ট কাজে পারদর্শী এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা বিষয়ক কাজে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদন প্রক্রিয়া চালু থাকবে ২৬ জুন পর্যন্ত। আবেদন করার ঠিকানা: https://careers.britishcouncil.org/job/Dhaka-Academic-Manager-Sout/908197301/