টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে কাগজে-কলমে টিকে আছে বাংলাদেশ। কিন্তু সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে অস্ট্রেলিয়া জিতলেই বাদ পড়তো টাইগাররা। তবে ভারতের কাছে ২৪ রানের হেরেছে অজিরা। এতেই সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে আছে বাংলাদেশের।
সুপার এইটে টানা তিন সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। আর হারলেও এখনো বিশ্বকাপ শেষ হয়ে যায়নি অস্ট্রেলিয়ার। বেশ রোমাঞ্চ অপেক্ষা করছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে। বাংলাদেশ যদি যেকোনো ব্যবধানে আফগানদের হারায় তাহলে শেষ চারে চলে যাবে অজিরা।
কিন্তু আগে ব্যাট করে বাংলাদেশ যদি ৬২ রান কিংবা তার বেশি ব্যবধানে জয় পায় তাহলে সেমিফাইনালে চলে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর পরে ব্যাট করে ১৩ ওভারের মধ্যে জয় পেলেও শেষ চারে পা রাখবে নাজমুল হাসান শান্তর দল।
আর যদি বাংলাদেশের বিপক্ষে আফগানরা জেতে, তাহলে আর কোনো সমীকরণ কাজে আসবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়ার। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সরাসরি সেমিফাইনালের টিকিট পাবে রশিদ খানের দল।