জনবল নিয়োগ দেবে পানি সম্পদ মন্ত্রণালয় 

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত পানি সম্পদ পরিকল্পনা সংস্থা বিভিন্ন গ্রেডের পাঁচটি পদে ৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত। 

পদের নাম: কার্টোগ্রাফার

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে পুরকৌশলে ডিপ্লোমাসহ কার্টোগ্রাফিতে ৫ বছরের অভিজ্ঞতা। পদসংখ্যা ১টি। দশম গ্রেডের এই পদে বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। 

পদের নাম: ক্যাশিয়ার

আবেদন করতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ করণিক হিসেবে সরকারি বা আধা সরকারি সংস্থায় ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা ১টি। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা। গ্রেড ১৪।  

পদের নাম: গাড়িচালক

বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা  ৩টি। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। গ্রেড-১৬। 

পদের নাম: নিরাপত্তা প্রহরী

অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে এই পদে। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। 
পদসংখ্যা ১টি।  
পদের নাম: অফিস সহায়ক
শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমমান পাস। এই পদে নেওয়া হবে ২ জনকে। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। 

আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা https://warpo.gov.bd/ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।