‘মৌমাছি মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।’
‘ওই ফুল ফুটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় ত নাই। কাজের লোক - নবকৃষ্ণ ভট্টাচার্য
কবির দেশ বীরের দেশ
আমার দেশ স্বাধীন দেশ
বাংলাদেশ।
আমাদের এই বাংলাদেশ- সৈয়দ শামসুল হক
তুলি দুই হাত করি মোনাজাত
হে রহিম রহমান
কত সুন্দর করিয়া ধরণী
মোদের করেছ দান।
প্রার্থনা- সুফিয়া কামাল