টে ক শ র্ট

জরুরি কোনো তথ্য সংগ্রহে হাতের স্মার্টফোনকেই বানিয়ে নিন নোটবুক। এমনকি টাইপের বদলে রেকর্ড করুন। পরে তা আপনাকে টেক্সটে রূপান্তর করে দেবে একটি অ্যাপ। ‘অটার ভয়েস নোটস’ নামের এ অ্যাপ ফোনে নামিয়ে নিলে চিন্তা করার কারণ নেই যে, আপনাকে ভয়েস রেকর্ড শুনে আবার কাগজে কলমে লিখতে হবে। দ্বিতীয়বার যাতে লিখতে না হয় সেই ঝামেলা থেকে রক্ষা করবে এটি। অ্যাপটির সাহায্যে ভয়েস রেকর্ডের সময় তা স্বয়ংক্রিয়ভাবে টেক্সটেও পরিণত করবে

০০০০০০০০০

জাপানের জায়ান্ট ক্যানন তৈরি করেছে ‘মিক্সড রিয়েলিটি’ নামক ভার্চুয়াল গগল। টোকিওতে ভার্চুয়াল রিয়েলিটি এক্সপোতে এই ডিভাইস প্রদর্শন করেছে তারা। ছবিতে এক মডেলের হাতে দেখা যাচ্ছে এই ডিভাইস