গাজীপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাতজন। আজ সোমবার সকাল আটটার দিকে হালডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রাথমিকভাবে নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সাবেক সেনা কর্মকর্তা মো. মিজানুর রহমান (৫০) ও রাতুল (১৮)। হতাহতরা সবাই লেগুনার যাত্রী বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

 

জানা গেছে, রাজেন্দ্রপুর ক্যান্টমেন্ট এলাকা থেকে বাসটি গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে এই সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

ইত্তেফাক/এএম