কঙ্গনার রাগের কারণ দীপিকা ও আলিয়া!

বলিউড কুইন কঙ্গনা রনওয়াত। সারাবছর সিনেমার মধ্য দিয়ে প্রশংসা কুড়ালেও বিতর্ক থেকে বের হতে পারেন না তিনি। বিভিন্ন সময় এক এক বিষয় নিয়ে সমালোচনার তোপে পড়েন তিনি। শুধু তাই নয়, বলিউডের অন্য তারকাদের সাথেও তার সম্পর্কটা খুব একটা ভালো নয়। কঙ্গনার এসব বিতর্কের সাথে যুক্ত তার বোন রঙ্গোলি।  সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’-র ট্রেলার। এমনকি জাজমেন্টাল হ্যায় ট্রেলারের প্রশংসা করেও কঙ্গনার বোন রঙ্গোলির আক্রমণের শিকার হয়েছেন তাপসী পন্নু, বরুণ ধাওয়ানরা। আর এর কারণ হলো আলাদা করে কঙ্গনার প্রশংসা করা হয়নি। কঙ্গনার বোন রঙ্গোলির অভিযোগ এটি। এবার ফের রঙ্গোলির আক্রমণের নিশানায় রয়েছেন দীপিকা পাডুকোন। দীপিকার নিজের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, যে সংস্থাটি মানসিক স্বাস্থ্যের বিষয়ে বিভিন্ন মানুষকে সচেতন করে। একসময় নিজেই নিজের মানসিক টানাপোড়নের ঘটনা স্বীকার করেছেন। সেই বিষয়ে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে মুখও খিলেছিলেন তিনি। সেই ভিডিয়োটি নিজের স্বেচ্ছাসেবী সংস্থার ইউটিউব চ্যানেলে শেয়ার করতেই তা ভাইরাল হয়। আর এই খুশিতেই  নিজের স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারপার্সন আন্না চণ্ডীর সঙ্গে নাচতে দেখা যায় দীপিকাকে। যেটির ভিডিও সংস্থার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করা হয়। আর এই ভিডিয়ো শেয়ার করেই রঙ্গোলির রাগের কারণ হল দীপিকা। একটি ট্যুইট বার্তায় দীপিকার উদ্দেশ্য করে রঙ্গোলি লেখেন, ‘এসব কী হচ্ছে? এঁদের মেন্টাল শব্দটা নিয়ে সমস্যা, এদিকে ডিপ্রেশনের ভিডিয়োতে বরযাত্রীর মতো নাচছেন। মানসিক অসুস্থতার নামে প্রচার পাওয়ার খুব জঘন্য উপায় এটা’।  আলিয়া ভাটও কঙ্গনার বোনের ক্ষোভের মুখে পড়েছেন। তাঁর মতে ‘গলি বয়’ ছবিতে আলিয়ার চরিত্র নাকি ‘কবীর সিং’-এ শাহিদের চরিত্রের তুলনায় অনেক বেশি হিংস্র। আর এসব মন্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছেন দীপিকা ও আলিয়া দুজনই। আর তাদের প্রতিক্রিয়াকে নেতিবাচকভাবে দেখছেন কঙ্গনা। তার বোনকে অপমান করা হয়েছে বলে তার দাবী।