চেতনানাশক ওষুধ প্রয়োগ করে চুরির ঘটনায় আন্তঃজেলা অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করেছে পীরগাছা থানা পুলিশ।
সোমবার দুপুরে পীরগাছা থানার ওসি রেজাউল করিম থানা ভবনে এক প্রেস ব্রিফিং-এ অভিযান নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, চেতনানাশক ওষুধ প্রয়োগ করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় গত রবিবার শাহানুর রহমানকে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে মাজেদুল ইসলাম শাহিন ও তার স্ত্রী সাহিদা বেগমকে গ্রেফতার করা হয়।
শাহিনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১১টি মামলা রয়েছে। শাহিন ও তার স্ত্রীকে আটকের সময় তাদের কাছে চেতনা নাশক সাদা রঙের ওষুধ, তরল ওষুধ, ঘুমের ওষুধ এবং দরজা ও গ্রীল ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। শাহিন ও শাহানুরের চোরাই কাজে যে অটোরিকশা ব্যবহার করা হতো ঐ অটোওয়ালা সোলায়মান আলীকে সোমবার ভোরে উপজেলার কামদেব গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
অভিযানে অংশ নেওয়া পীরগাছা থানার উপ-পরিদর্শক প্রলয় বর্মা জানান, চক্রটি অনেক বড়ো। আমরা পুরো চক্রটিকে ধরার জন্য অভিযান চালিয়ে যাচ্ছি।