খালিয়াজুরীতে বাল্যবিয়ের সব আয়োজন পণ্ড হয়ে গেছে স্থানীয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হকের হস্তক্ষেপে।
রবিবার রাত ১১টার দিকে ওসি তার থানা কার্যালয়ে ঐ জুটির অভিভাবকদের ডেকে এনে বিয়েটি বন্ধ করেন। এ সময় ওই অভিভাবকদের কাছ থেকে ওসি মুচলেকাও আদায় করেন— পরবর্তী সময়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত যেন এ বিয়ে দেওয়া না হয়।
খালিয়াজুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীর সঙ্গে খালিয়াজুরী সদরের মোল্লা মালেক সিটির সরল মিয়ার ছেলে সোহেল মিয়ার বিয়ের আয়োজন করেছিল তাদের অভিভাবকরা।
ওসি জানান, বাল্যবিয়ের ঐ জুটির অভিভাবকদের থানায় ডেকে এনে বিয়ে রেজিস্ট্রেশন কাজ তথা বিয়েটি বন্ধ করা হয়। এ সময় তারা মুচলেকা দেন।