হোমনায় অগ্নিকাণ্ডে দুই বসতঘর ভস্মীভূত হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার আসাদপুর ইউনিয়নের দাড়িকান্দি গ্রামের খুরশিদ মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক খুরশিদ মিয়া জানান, রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে হঠাত্ আগুনের তাপে ঘুম ভাঙলে দেখি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে কোনো রকম ঘর থেকে বের হই। তারপর আমাদের চিত্কার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এতক্ষণে আমার দুই ঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
হোমনা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আশিকুর রহমান বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।