চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার অফিস ভাঙচুর

নগরীর লালখান বাজার এলাকায় সংঘর্ষের সময় আওয়ামী লীগ নেতার অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত এ আদেশ দেন। রিমান্ডের আদেশ পাওয়া তিন আসামি হলো— সবুজ মিয়াজী, মো. শাহজাহান ও মো. আলী।

আদালত সূত্র জানায়, সংঘর্ষের সময় আওয়ামী লীগ নেতার অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন আসামিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে খুলশী থানা পুলিশ। আদালত শুনানি শেষে প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত ৪ জুলাই এ মামলায় ২৭ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গত ২৮ ও ২৯ জুন দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।