সৈয়দপুরে বিদ্যুত্স্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

সৈয়দপুরের মুন্সিপাড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সৈয়দপুর পৌর এলাকার মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন মুন্সিপাড়ায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে যান মা সাহারা খাতুন (৫৬)। এ সময় তিনি তড়িতাহত হন। ছেলে সোহেল (২২) তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। সোহেল বাজারের কাপড়ের দোকানের কর্মচারী এবং নেসার আহমেদের ছেলে। সৈয়দপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহন বিষয়টি নিশ্চিত করেছেন।