মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে ২৭ জন বখাটেকে গ্রেফতার হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান।