বাসের কন্ডাকটরকে মারধর করায় যুবককে দণ্ড

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা

দুর্গাপুরে বাসের কন্ডাকটরকে মারধর করায় রবিবার বিকালে এক যুবককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শিধলী বারআনী গ্রামের মো. মাহতাবউদ্দিনের ছেলে শিমুল শেখ।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ইউএনও ফারজানা খানম জানান, বাসটি শ্যামগঞ্জে পৌঁছালে শিমুল শেখ বাসে ওঠে। এ সময় বাসের কন্ডাকটরের সঙ্গে সিট এবং ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সে মারধর করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।